দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গণঅভ্যুত্থান দিবস

৪৪

বাগেরহাট প্রতিনিধিঃ

সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাগেরহাট শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান খানজাহান আলী ডিগ্রি কলেজে কোনো কর্মসূচি পালন না হওয়ায় জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

কলেজের একাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, ৫ আগস্ট দিবসটি উপলক্ষে কলেজে কোনো আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা কিংবা অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়নি। এমনকি দিবসটি পালনের প্রস্তুতি সংক্রান্ত কোনো সভাও অনুষ্ঠিত হয়নি বলে তারা জানান।

এ বিষয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, জেলার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। কিন্তু খানজাহান আলী ডিগ্রি কলেজে দিবসটি পালন না হওয়া অত্যন্ত দুঃখজনক। কেন দিবসটি পালন করা হয়নি, তা তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কর্মসূচি এড়িয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ নতুনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। অথচ এখনো কিছু মানুষ সেই আন্দোলনের চেতনাকে অস্বীকার করার চেষ্টা করছে। সারা দেশে যখন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে, তখন বাগেরহাটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান খানজাহান আলী ডিগ্রি কলেজে কোনো কর্মসূচি না হওয়া অত্যন্ত হতাশাজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আমি নিজ দায়িত্বেই দিবসটি পালন করতে চেয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী অসুস্থ থাকায় আমাকে ঢাকায় অবস্থান করতে হয়েছে। একই সময়ে কলেজে তিনটি পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম ছিল। এসব পরিস্থিতির কারণে নির্ধারিত দিনে কর্মসূচি আয়োজন সম্ভব হয়নি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পরিস্থিতিগত সীমাবদ্ধতার কারণে হয়েছে। আগামী ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার পর ৯ আগস্ট শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হবে।”

বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকারী সহযোগী অধ্যাপক শেখ শাহিন হোসেন বলেন, সুবিধাজনক সময়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে কোনো আনুষ্ঠানিক সভা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

কলেজ গভর্নিং বডির সভাপতি মুস্তাহিদুল আলম রবি বলেন, অধ্যক্ষের স্ত্রী অসুস্থ থাকায় তিনি ছুটিতে রয়েছেন। এ কারণে নির্ধারিত সময়ে কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়নি। আগামী ৮ আগস্টের পর সুবিধাজনক সময়ে কলেজে জুলাই গণঅভ্যুত্থান পালন করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/07/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০