দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩৬

মোঃ মিনহাজুল ইসলাম (সুজন)

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টায় নিয়ামতি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সোহেল ফরাজির এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সোহেল ফরাজি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দীর্ঘদিন ধরে আমি নিয়ামতি ইউনিয়নের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছি। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাসহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে একটি মহল আমার বিরুদ্ধে সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠনের পরে আমার নেতা বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খানের মাধ্যমে আমি নিয়ামতি ইউনিয়নে ৮ টি সড়ক প্রত্যেকটি সড়ক ৩ লক্ষ টাকা করে ২৪ লাখ টাকা এবং আর একটি সড়ক ৮০০ মিটার যাহার ব্যয় ১৫ লক্ষ টাকা মোট ৩৯ লাখ টাকার সরকারি অর্থের বরাদ্দ পেয়েছি। এই সরকারি বরাদ্দের কিছু সড়ক নির্মাণ কাজ বর্তমানে শেষ হয়েছে। বাকি অন্যান্য সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। যে সকল সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে তা নিয়ম অনুযায়ী ঠিকমতো নির্মাণ করা হয়েছে কিনা প্রশাসনকে খতিয়ে দেখার অনুরোধ জানান। এবং এ সকল সড়ক নির্মাণে যে সকল নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে সঠিক নিয়মে হয়েছে কিনা প্রশাসন ও স্থানীয় মানুষকে যাচাই-বাছাই করার অনুরোধ জানান। কারণ সরকারি যে অর্থে সড়ক গুলো নির্মাণ করা হয়েছে এই অর্থ জনগণের অর্থ এইগুলো ভালো মন্দ যাচাই বাছাই করে দেখার দায়িত্ব জনগণের। এ সময় তিনি প্রশাসনের প্রতি অনুরোধ রাখেন এইসব সড়ক নির্মাণে কোন দুর্নীতি হয়েছে কিনা তদন্ত করে দেখার। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করেও বলেন সরকারি অর্থের বরাদ্দ সঠিক নিয়ম অনুযায়ী নির্মাণ কাজে ব্যবহার হয়েছে কিনা, কোন ধরনের দুর্নীতি হয়েছে কিনা বিষয়টি যেন সাংবাদিকদের পরিদর্শন করে দেখার অনুরোধ করেন।

এ সময় তিনি আরো বলেন, সাধারণ জনগণের কথা চিন্তা করে মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেইজন্য আমি ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোট বড় প্রায় ৫০ টি সড়ক সংস্কার করেছি নিজ অর্থায়নে। এইসব বিষয়ে আমি কখনো মানুষকে জানাতে চাইনি। বর্তমানে একটি কুচক্রী মহল আমার ব্যক্তিগত অর্থায়নের কাজগুলো সরকারি বরাদ্দের নির্মাণ করা হয়েছে বলে অপপ্রচার চালিয়ে আসে আমাকে নিরুৎসাহিত করার জন্য তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এইজন্য আমি আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে কোনটি সরকারি বরাদ্দের কাজ আর কোন কাজগুলো আমার নিজ অর্থায়নে সেটা প্রকাশ করলাম যাতে কোন দ্বিধা দ্বন্দ্ব না থাকে। সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারকারীদেরকে আহ্বান জানান আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নিয়ামতি ইউনিয়নের মানুষের জন্য কাজ করি। যাতে আমরা নিয়ামতি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে পারি।

সংবাদ সম্মেলনে নিয়ামতি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/11/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০