দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১১ অগাস্ট ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট

৩৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

সংস্কারকাজ ও সড়কের খানাখন্দের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট যেন পিছু ছাড়ছে না। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, চালক ও পরিবহনশ্রমিকরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলীসহ আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পণ্যবাহী যানবাহন আটকে থাকায় সময় ও জ্বালানি অপচয়ের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গত শুক্রবার সকালে একই এলাকায় প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শনিবার সকাল থেকে আবারও যানজট দেখা দেয়। কয়েক দিনের ব্যবধানে মঙ্গলবার সকাল থেকে ফের যানজট শুরু হওয়ায় মহাসড়কে চলাচলকারীদের দুর্ভোগ আরও বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, আমতলী এলাকায় মহাসড়কের এক পাশ বন্ধ রেখে অপর পাশ দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন ধরে চলমান সংস্কারকাজের কারণে ওই অংশে এমনিতেই যানবাহনের গতি কম। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে বিকল্প লেনের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও গর্তে পানি জমে থাকায় যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আমতলীর প্রায় আধা কিলোমিটার অংশে কয়েক মাস ধরে সংস্কারকাজ চলছে। এক পাশ বন্ধ থাকায় অপর পাশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে ভারী যানবাহন চলাচলের সময় গর্তে আটকে পড়ার ঘটনাও ঘটছে। এতে যান চলাচল ব্যাহত হয়ে দ্রুত দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।

গত দুই দিনে ওই এলাকায় একাধিক মালবাহী ট্রাক খানাখন্দে আটকে পড়েছে। এসব যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় যানজট আরও দীর্ঘ হচ্ছে। বিশেষ করে আমতলী এলাকায় যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত চলাচলকারী চালকেরা বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত না করায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি দুটোই অপচয় হচ্ছে। পণ্যবাহী যানবাহন সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
১৬৬ কিমি মহাসড়কের বাঁকে ৭০ ‘মৃত্যুফাঁদ’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু গর্তে মাটি বা ইট ফেলে সাময়িকভাবে মেরামত করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বৃষ্টির পানি ও ভারী যানবাহনের চাপে আবারও সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। তাই দ্রুত টেকসইভাবে সংস্কার করে বিকল্প লেনটি যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। সড়কের খানাখন্দের কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে যানজট তৈরি হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে সামনে আরও বড় ধরনের যানজটের আশঙ্কা রয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে সংস্কারকাজ করা হচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/11/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%85%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০