নওগাঁ প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৫৮

মানবতা, একতা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’ সফলভাবে দুই বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ১২ আগস্ট দুপুর ২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মুন্না আহমেদ প্রাং, সাংগঠনিক সম্পাদক সাজু ইসলাম, কোষাধক্ষ্য শ্রী শয়ন অধিকারী, সাধারণ সদস্য মোঃ রাকিব ও মোঃ সালমান বাশারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

কেক কাটার পর সংগঠনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছালে সেখানে রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান, মেডিকেল অফিসার এবং অন্যান্য চিকিৎসকরা সংগঠনের সদস্যদের সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন এবং সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় তারা সংগঠনের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং র‍্যালিতে অংশগ্রহণ ও আলোকচিত্র ধারণের মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেন।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ আগস্ট ডোমেইন নিবন্ধনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন। প্রতিষ্ঠার পর থেকেই রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যে দ্রুত সমন্বয় সাধনের জন্য সংগঠনটি নিজস্ব ওয়েবসাইট (raninagar.org) পরিচালনা করে আসছে। বর্তমানে এই ওয়েবসাইটে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নিবন্ধিত সদস্যের সংখ্যা এক হাজারেরও অধিক। সূর্যোদয় থেকে এ পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে রক্তের প্রয়োজন এমন বিভিন্ন রোগীর বিপরীতে মোট ১ হাজার ১৪৫ ব্যাগ নিরাপদ রক্তের ব্যবস্থা করা হয়েছে।

প্রাথমিকভাবে রাণীনগর উপজেলাকেন্দ্রিক এই মানবিক কার্যক্রম শুরু হলেও বর্তমানে পার্শ্ববর্তী আত্রাই উপজেলাতেও এর পরিধি বিস্তার লাভ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা আগামী দিনে রাণীনগর ও আত্রাই উপজেলার গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও মানবিক ও সামাজিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

জেকে২৪/আরাফাত

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%81%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০