দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১২ অগাস্ট ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বরিশালে আলোচনায় সেই ‘চাল চোর’ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন

৪৪

স্টাফ রিপোর্টার, জিয়াউল হক

বরিশাল অঞ্চলে ফের আলোচনায় এসেছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। এর আগে ২০২০ সালে বরগুনা সদর খাদ্য গুদাম থেকে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং সম্প্রতি ঝালকাঠি এলএসডিতে কৃষকদের হয়রানি, ঘুষ গ্রহণ ও ধান-চাল ক্রয়ে অনিয়মের অভিযোগে স্ট্যান্ড রিলিজ হওয়ার ঘটনায় তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ৮ জুন গভীর রাতে বরগুনা সদর খাদ্য গুদাম থেকে চাল চুরির সময় তৎকালীন খাদ্য পরিদর্শক ও গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্লাহ আল মামুনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যদের মধ্যে ছিলেন গুদামের নৈশপ্রহরী, সুইপার ও গাড়িচালকসহ সংশ্লিষ্ট কয়েকজন। ওই ঘটনার পর থেকেই খাদ্য বিভাগের এই কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে।

সর্বশেষ ঝালকাঠি গ্রেড-১ এলএসডিতে সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কৃষকদের হয়রানি, বস্তাপ্রতি অতিরিক্ত টাকা দাবি, ঘুষ গ্রহণ এবং ধান-চাল ক্রয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

স্থানীয় ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সরকারি খাদ্যগুদামে ধান দিতে গেলে বস্তাপ্রতি অতিরিক্ত টাকা দাবি করা হতো। এমনকি কার্ডপ্রতি হাজার হাজার টাকা ঘুষ না দিলে কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হতো না। এছাড়া ৪০ কেজির নির্ধারিত ওজনের পরিবর্তে ৪২ কেজি করে ধান নেওয়া এবং নিম্নমানের চাল গুদামজাত করার অভিযোগও ওঠে।

এর মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শনে গেলে স্থানীয় কৃষকরা তার কাছে এসব অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলো শুনে তিনি কৃষক ও সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে জানান।

এরপর প্রশাসনিক পদক্ষেপ হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে ঝালকাঠি থেকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়। খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের ৯ আগস্ট জারি করা এক আদেশে তাকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে বদলি করা হয়েছে। আদেশে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তিনি স্বয়ংক্রিয়ভাবে কর্মবিমুক্ত বলে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

একই কর্মকর্তার বিরুদ্ধে অতীতে চাল চুরির ঘটনায় গ্রেপ্তার এবং বর্তমানে ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলির ঘটনা সামনে আসায় বরিশাল বিভাগের খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/12/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B8%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০