সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সোমবার ( ৩ আগস্ট ) বিকাল ৩ টায় কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের জাবেদ আলীর বাড়িতে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বসত ভিটার ওপর নির্মিত ইটের পাকা দেয়াল ভাঙচুর করার অভিযোগ উঠেছে ।
লোহার শাবল, দুর্মুস ও হাতুড়ি ব্যবহার করে দেয়ালটি ধ্বংস করা হয় বলে শ্যামনগর থানায় একটি অভিযোগ ও দায়ের করেন ভুক্তভোগের পরিবার। অভিযোগে উল্লেখ রয়েছে আনুমানিক সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
সোমবার ( ৩ আগস্ট ) বিকাল ৩ টায় কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামে জাবেদ আলীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
জাবেদ আলী মোল্লা বলেন , আমি ও আমরা পরিবার কোন রাজনীতির সঙ্গে জড়িত না , সোমবার (৩ আগস্ট) বিকাল ৩ টার সময় জামায়াত নেতা মোঃ সোহারাব আলী(৬৫),আহমেদ আলী (৬২),আকবর মোল্যা (৩৫) ও বিল্লাল হোসেন নেতৃত্বে প্রায় ৫/৬ জন বাড়ি ও সিমানার দেয়াল ভাঙচুর ও হামলা চালায়। এই সময় ৯৯৯ ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জামায়াত নেতা সোহারব আলী মোল্লার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।
সোহরাব আলীর নির্দেশে হত্যার উদ্দেশ্যে জাবেদ আলী মোল্লার বাড়িতে এ হামলা করা হয়। জামায়াতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা দাবি করেন ভুক্তভোগী পরিবার।
মোঃ মোজাফফার হোসেন মোল্লা বলেন, সোমবার বিকেলে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। তিনি তদন্ত সহকারে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে আমার পরিবার জামায়াতের দ্বারা নির্যাতিত আপনি আমাদের অভিভাবক আপনার কাছে সুস্থ বিচারের আশা করছি।
শ্যামনগর থানার ওসি মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন ঘটনার বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন