নিজস্ব প্রতিবেদক মুক্তাদির আল সেলিম
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম বৃদ্ধিতে মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে যথাযথভাবে প্রয়োগ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. মাসুক মিয়া, দলনেতা বিল্লাল হোসেন, দলনেত্রীসহ বিভিন্ন পর্যায়ের কমান্ডারবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, ১০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
মন্তব্য করুন