দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৩ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

৫০

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সড়ক যোগাযোগ, নদীভাঙন রোধসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় ইট সোলিং, মাটির রাস্তা, স্টেডিয়াম-মাঠ ভরাট, মাদ্রাসা-মসজিদ-মন্দির ও ক্লাব সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানে টয়লেট ও ওজুখানা নির্মাণ, স্কুল-কলেজ সংস্কার এবং কালভার্ট নির্মাণসহ মোট ১৬৬টি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে বরাদ্দ রয়েছে নগদ অর্থ ও খাদ্যশস্য।
এছাড়া খাল খনন ও পুনঃখননের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প চলমান ও প্রস্তাবিত রয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কলেজ, স্কুল ও মাদ্রাসা সংস্কার এবং একটি নতুন স্কুল ভবন নির্মাণের প্রকল্পও রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ অনুদান, খাদ্যশস্য বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সহায়তার তথ্যও তুলে ধরা হয়।

স্বাস্থ্য ও জনস্বাস্থ্য খাতে ১ হাজার ১০৫টি টুইন-পিট টয়লেট, চারটি কমিউনিটি টয়লেট, একটি ওভারহেড ট্যাংক এবং ১১৩টি গভীর নলকূপের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে ৩৫৫ জনকে বয়স্ক ভাতা, ৪১৭ জনকে বিধবা ভাতা এবং ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার তথ্য দেওয়া হয়। নারী ও শিশু উন্নয়ন খাতে ৩ হাজার ৩০৯ জনকে ভিজিডি কার্ড, নারী প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়।

কৃষি খাতে ২ হাজার ৮৪০ জন কৃষকের জন্য কৃষক কার্ড, ৭ হাজার ৮০০টি চারা বিতরণ, ১১ মেট্রিক টন ধানবীজ এবং ১২০ দশমিক ৪ মেট্রিক টন জৈব সার বিতরণের তথ্য জানানো হয়। মৎস্য খাতে ৫৫০ কেজি পোনা অবমুক্তকরণসহ ঝিনুক চাষ ও খাঁচায় মাছ চাষের প্রকল্প রয়েছে।

এলজিইডির আওতায় প্রস্তাবিত কার্পেটিং সড়ক, মসজিদ-মন্দির সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ এবং ড্রেন, পার্ক ও সেতু নির্মাণের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরা হয়। পৌরসভা উন্নয়নের আওতায় কার্পেটিং ও আরসিসি রাস্তা নির্মাণ, ড্রেন, পার্ক ও সেতু নির্মাণ, মার্কেট ও সাইক্লোন সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ এবং ঋণ প্রদানের কর্মসূচির তথ্যও জানানো হয়। পাশাপাশি ২০ হাজার বৃক্ষরোপণ, হেরিংবোন বন্ড রাস্তা, সেতু-কালভার্ট নির্মাণ ও নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু, চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/23/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%a6-%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০