দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৫ অগাস্ট ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের নিকলী হাওর থেকে নিখোঁজের ৪ দিন পর শিশু ওয়ালিদের মরদেহ উদ্ধার

৬২

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার চার দিন পর মো. ওয়ালিদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৫ আগস্ট

সকাল ৮টার দিকে উপজেলার ছাতিরচর দক্ষিণপাড়া চর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত ওয়ালিদ নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা উজ্জ্বল মিয়া ও দিপা দম্পতির ছেলে। পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতির শিকার হওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে নিকলী হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে ওয়ালিদ।

দুপুরে ১১ জন যাত্রী নিয়ে একটি ছোট টেম্পু ট্রলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় পৌঁছালে একটি বাঁক নেওয়ার সময় নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহযোগিতায় দেড় বছর বয়সী এক শিশুসহ ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ওয়ালিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় শিশুটিকে উদ্ধারের চেষ্টা।

নিখোঁজ হওয়ার পর থেকেই ওয়ালিদের স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়। পরিবারের সদস্যরা হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দিন ধরে হাওরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালালেও শিশুটির সন্ধান মেলেনি।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকর্মী ও স্বজনরা হাওরের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে যান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের মাঝে শোক ও হতাশা বাড়তে থাকে। স্থানীয় অনেক মানুষও শিশুটির সন্ধানে স্বেচ্ছায় সহযোগিতা করেন।

অবশেষে নিখোঁজের চার দিন পর মঙ্গলবার সকালে ছাতিরচর দক্ষিণপাড়া চর এলাকায় পানিতে ভাসতে দেখা যায় ওয়ালিদের মরদেহ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/25/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B0-%E0%A6%A5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০