দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩১ অগাস্ট ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতিহারে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ বুথ উদ্বোধন: ক্যাশলেস অর্থনীতির নতুন দিগন্ত

৪৬

হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বুথের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পূবালী ব্যাংক পিএলসি নেকমরদ শাখার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কাতিহার বাজারের প্রধান প্রধান সড়ক ও ব্যবসাকেন্দ্র প্রদক্ষিণ করে কাতিহার পূবালী ব্যাংক সার্ভিস পয়েন্টে এসে শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের শুভ উদ্বোধন করেন।

পূবালী ব্যাংক পিএলসির নেকমরদ শাখা প্রধান মোঃ বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হুদা, মোঃ ওমর দায়াজ নূর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন এবং মোঃ সোহরাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান শিক্ষকের বক্তব্যে মোঃ নূরুল হুদা বলেন, স্মার্ট ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গঠনে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সহজ, নিরাপদ ও স্বল্প খরচে লেনদেন করতে পারবেন। এটি আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সময় ও খরচ বাঁচাবে।

শাখা প্রধান মোঃ বেলাল হোসাইন বলেন, গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ডিজিটাল ব্যাংকিং পৌঁছে দেওয়াই পূবালী ব্যাংকের প্রধান লক্ষ্য। বাংলা কিউআর ব্যবহারের ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং রাজস্ব আদায় ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, ক্যাশলেস ব্যবস্থার ফলে প্রান্তিক পর্যায়ে লেনদেন আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে। অনুষ্ঠান শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এই বুথ স্থাপনের মাধ্যমে পুরো ঠাকুরগাঁও জেলায় ডিজিটাল ব্যাংকিংয়ের পরিধি আরও বিস্তৃত হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/31/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০