দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যা কেউ কোনোদিন করেনি, আমি তা করে দেখাবো: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি রেজু

৫৬

মোঃ আরিফ হোসেন রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বিএনপি পার্টি অফিস থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাণীনগর মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাণীনগরে যা কোনদিন কেউ করেনি আমি তাই করে দেখাবো। আপনারা শুধু আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমি রাণীনগরের মানুষের ভাগ্যের উন্নর করতে চাই। এসময় তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। তিনি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদক এবং জুয়ার ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং মাদক ও জুয়ার সাথে আমাদের কোন আপোষ নেই।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. মেজবা উল হক লিটন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো.মকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো.রুকুনুজ্জামান খান (রুকু), সহসভাপতি প্রফেসর এ কে এম জাকির হোসেন, সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আলফারুক জেমস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, মো. আতিকুজ্জামান জাপান (ভিপি), উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান।

এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/01/%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%89-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০