দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন ভিপি দুলাল সভাপতি, উজ্জ্বল সাধারণ সম্পাদক, সুমন সাংগঠনিক সম্পাদক

৩৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ডেলিগেট সদস্যের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলম দুলাল ভিপিকে সভাপতি, সোলাইমান খান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক সুমনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া আসাদুজ্জামান কুদ্দুসকে সিনিয়র সহ-সভাপতি এবং শামিম মৃধাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
সম্মেলন উপলক্ষে এর আগে রঙ্গশ্রী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ৫১ সদস্যের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়।
রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি।
প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের সম্মতিক্রমে এমপি আবুল হোসেন খান রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের  আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের  সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/03/%E0%A6%B0%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০