বাকেরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, আহত ২

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি এলাকায় বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোলদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন অটোরিকশাচালক শফিকুল ইসলাম স্বপন (৩৫) এবং যাত্রী শাহিন (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মামুন হাওলাদার জানান, লেবুখালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাকেরগঞ্জের দিকে আসছিল। গোলদার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে অটোরিকশাটি থামিয়ে যাত্রী নামানোর সময় পটুয়াখালী থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।…

জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ বন্দর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়। র‍্যালিতে  সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।   এর আগে সকাল ১১ টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব পঙ্কজ দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক বিপ্লব মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিমাই কীর্তনীয়া, সাধারণ সম্পাদক বাবুল, সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বরুণ কুমার সাহা, অধ্যাপক…

আরও