দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মের অধিকার সুরক্ষা নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী : পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে “বাপ্পী”

৯১

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

এ সময় তিনি বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মের অধিকার সুরক্ষা নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী। অতীতের মতো বিএনপি বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও কাজ করে যাবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে ‌সবাই একসাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেশকে গড়তে হলে সকল ‌সম্প্রদায়ের মানুষের ‌ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য ‌সকল ধর্মের মানুষের সাথে ‌‌সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ‌‌সবাই ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করে যেতে হবে। আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ বহুগত্রের অনেক বর্ণের, নানান সম্প্রদায় ও গোষ্ঠীর জনসাধারণের সমন্বয়ে গঠিত দেশ। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কোন গোষ্ঠী নাই, আমরা সবাই বাংলাদেশী ‌আর তাই ‌সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অলোক মজুমদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক হিমাদ্রী শেখর।
এছাড়াও পৌর বিএনপির সাবেক আহবায়ক, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুস সাত্তার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, শ্রী মৃত্যুঞ্জয় সরদার, শ্রী জগদীশ দে, শ্রী কৃষ্ণেন্দু দত্ত, শ্রী মানবেন্দ্র মন্ডল, শ্রী সুরঞ্জন চক্রবর্তী, শ্রী রবীন্দ্র নাথ রায়, শ্রী সন্তোষ কুমার সরকার, শ্রী সুজিত কুমার মন্ডল, শ্রী বাবুরাম মন্ডল, শ্রী সন্তোষ কুমার সরদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান পরবর্তী পাইকগাছা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ‌সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রীমতী রমা পাল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/04/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০