দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল-আকসা জামে মসজিদে মুসল্লিদের মাঝে টুপি বিতরণ করলেন সাবেক এপিপি আল-আমিন

৩৯

মোঃ, জাহিদ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠী আল-আকসা জামে মসজিদে মুসল্লিদের মাঝে টুপি বিতরণ করেছেন ঝালকাঠি জজকোর্টের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আল-আমিন। শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের হাতে টুপি তুলে দেন। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

টুপি বিতরণকালে অ্যাডভোকেট আল-আমিন বলেন, মসজিদ মুসলমানদের ইবাদত ও নৈতিক শিক্ষার অন্যতম স্থান। মুসল্লিদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি আনন্দিত। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।

তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। নথুল্লাবাদের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। তাঁদের ভালোবাসা ও দোয়া আমার জন্য সবচেয়ে বড় শক্তি।”

অ্যাডভোকেট আল-আমিন আরও বলেন, “আমি চাই দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে। মানুষের আস্থা অর্জন করতে পারলে সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”

তিনি বলেন, “নথুল্লাবাদের মানুষের শিক্ষা, যোগাযোগ, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সবার পরামর্শ, সহযোগিতা ও দোয়া প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন দিবাকরকাঠী আল-আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফারুক ইসলাম রাড়ি, মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ, দিবাকরকাঠী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোয়েব আক্তার, চাচৈর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মনেম তালুকদার, ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মনোয়ারুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিরা।

জুমার নামাজ শেষে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা চলছে। অ্যাডভোকেট আল-আমিনও চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/04/%E0%A6%86%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০