দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহর পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের অভিযান

৪৮

বাকেরগঞ্জ প্রতিনিধি

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। পৌরবাসীর জন্য পরিচ্ছন্ন শহর উপহার দিতে পৌরসভা প্রশাসনের উদ্যোগে ও বিডি ক্লিনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আবুল হোসেন খান শপথ বাক্য পাঠ করান এবং অভিযানের উদ্বোধন করেন।
এ সময় আবুল হোসেন খান বলেন, ‘বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেয়াই আমাদের মূল লক্ষ্য। এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিন না ফেলে পরিচ্ছন্নতা ধরে রাখার দায়িত্ব পৌরবাসীরও।’
তিনি বলেন, এ কার্যক্রম দেখে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উৎসাহিত হবে বলে আশা করি।
বাকেরগঞ্জ পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, বাসস্ট্যান্ডে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি বিডি ক্লিনসহ উপজেলা ও পৌর প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, বাকেরগঞ্জ পৌর শহর পরিচ্ছন্ন রাখতে স্থানীয় টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বরিশাল থেকে বিডি ক্লিনের সদস্যরা এসেছেন। পৌর প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রুজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমানসহ বিডি ক্লিনের সমন্বয়ক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/04/%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০