দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপায়ণ গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খান মুকুলের মমতাময়ী মা মরহুমা ফরিদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা

৪৬

রিপোর্টার শাফায়েত হোসেন

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রূপায়ণ গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খান মুকুলের মমতাময়ী মা মরহুমা ফরিদা বেগম গত ৬ সেপ্টেম্বর, রবিবার রাত ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুমা ফরিদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইটিসি নিউজের চেয়ারম্যান এবং রেল নিউজের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আমি, লেখক ও সাংবাদিক মোহাম্মদ শাফায়েত হোসেন, মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

একজন মায়ের মৃত্যু আসলে একটি পরিবারের জন্য কতটা বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে আপন মানুষ কে ,যিনি কোনো স্বার্থ ছাড়াই সন্তানকে ভালোবাসেন,তিনি হলেন মা।
সন্তানের জন্য মায়ের ত্যাগ, কষ্ট ও যন্ত্রণা কতটা গভীর, তা একজন মা ছাড়া আর কেউই পুরোপুরি উপলব্ধি করতে পারেন না। সন্তান যখন ছোট থাকে, তখন রাতের গভীরে ঘুম ভেঙে মা সন্তানের দিকে তাকিয়ে দেখেন,সন্তানের কাপড় ভিজে গেছে। মা নিজের কষ্টের কথা না ভেবে ভেজা কাপড়ে শুয়ে থেকেও সন্তানকে শুকনো কাপড় পরিয়ে আবার ঘুম পাড়িয়ে দেন।
মায়ের এই ত্যাগের কোনো তুলনা হয় না। পৃথিবীর কোনো সম্পদ দিয়েই মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।
হাদিসের মর্মার্থে আমরা জানতে পারি, একজন সাহাবি রাসুলুল্লাহ ,এর কাছে মায়ের ঋণ পরিশোধের বিষয়ে জানতে চেয়েছিলেন। তখন বোঝানো হয়েছে,সন্তান যতই ত্যাগ ও সেবা করুক না কেন, মায়ের প্রতি তার ঋণ পুরোপুরি শোধ করা সম্ভব নয়।

কারণ মা সন্তানের জন্য ভালোবাসা দেন বিনা স্বার্থে। সন্তান বিপদে পড়লে মা সবার আগে তার জন্য ব্যথিত হন। সন্তানকে ভালো রাখার জন্য একজন মা নিজের সুখ, নিজের স্বপ্ন, এমনকি নিজের জীবনকেও ত্যাগ করতে পারেন।
বাবা-মা দুজনই সন্তানের জন্য অমূল্য। তবে মায়ের ভালোবাসার যে মমতা, তা পৃথিবীর অন্য কোনো সম্পর্ক দিয়ে পূরণ করা সম্ভব নয়।
আজ রূপায়ণ গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খান মুকুল তাঁর মমতাময়ী মাকে হারিয়েছেন। এই শোক তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
আমরা মরহুমা ফরিদা বেগমের রুহের মাগফিরাত কামনা করছি।
হে আল্লাহ, আপনি মরহুমাকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/06/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

Nik Collection (by DxO) Portable Windows 11

১০

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১২

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৩

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৪

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৬

Gothic 1 Remake 2026

১৭

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৮

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

১৯

বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন

২০