দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে বৈঠার ছন্দে মুখর বলদিয়া , নৌকাবাইচে ৩৬ নৌকার লড়াই

৪৬

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। ঢাক-ঢোলের বাদ্যি, মাঝিদের রণহুংকার আর শত শত বৈঠার ছন্দে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে প্রাণ ফিরে পায় ডুবি নদী। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতি দেখতে নদীর দুই পাড়ে সমাগম ঘটে প্রায় ১০ হাজার উৎসুক জনতার।

​শুক্রবার বিকেলে ডুবি হাফিজিয়া মাদ্রাসা থেকে ডুবি রেজাউল কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নদীপথে এই জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
​প্রতিযোগিতায় পিরোজপুর ও আশপাশের এলাকা থেকে আসা মোট ৩৬টি নৌকা অংশ নেয়। বৈঠার তালে তালে নদী বক্ষ চিরে একে অপরকে পেছনে ফেলার তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মেতে ওঠেন প্রতিযোগীরা। নদীর দুই তীরে থাকা হাজার হাজার নারী, পুরুষ ও শিশু হাততালি এবং আনন্দ-উল্লাসে মাতিয়ে তোলেন পুরো এলাকা। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ এসে নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন।
​প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক এবং নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার পরিচালনায় এ আয়োজনে আবু জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বিপ্লব এবং দৈনিক ইনকিলাবের নেছারাবাদ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
​আয়োজকরা জানান, অংশ নেওয়া ৩৬টি নৌকার জন্য সাধারণ পুরস্কারের ব্যবস্থা ছিল। এছাড়া প্রথম স্থান অর্জনকারী দলের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার।
​নৌকাবাইচকে গ্রামবাংলার হাজার বছরের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে আয়োজকরা বলেন, আধুনিকতার চাপে লোকজ অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও নৌকাবাইচ এখনো মানুষের অন্তরে বিশেষ জায়গা জুড়ে আছে। তরুণ প্রজন্মকে এই শিকড়ের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে প্রতি বছরই এমন আয়োজন ধারাবাহিক রাখা প্রয়োজন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/12/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

Nik Collection (by DxO) Portable Windows 11

১০

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১২

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৩

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৪

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৬

Gothic 1 Remake 2026

১৭

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৮

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

১৯

বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন

২০