মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে হরিণের মাংস ও গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কপিলমুনি জনতা ব্যাংকের পিছনের গলিতে নোয়াকাটি গ্রামের মৃত আফছার সরদারের ছেলে মোঃ সবুর সরদার (৬০)’ কে তার নিজ চায়ের দোকান থেকে ৫গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করা হয়। এছাড়াও একই রাতে কপিলমুনি বাজার মোটর সাইকেল স্ট্যান্ড থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার সালবরাত গ্রামের মৃত তৈয়বুর মোল্লার ছেলে মোঃ ইলিয়াস মোল্লাকে ৯ কেজি হরিনের মাংসসহ আটক করে পুলিশ।
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, ধৃতদের মধ্যে গাঁজাসহ আটক সবুর সরদারকে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১শত টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এছাড়াও হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন