দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের প্রয়োজন হয়নি, ১৫৩ আসনে আগেই জয় নিশ্চিত করেছিল আওয়ামী লীগ, স্পিকার মেজর হাফিজ

৪২

মনির খান তজুমদ্দিন প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে দেশের জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ১৫৩ আসনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের বিজয় নিশ্চিত করেছিল। এছাড়া ২০১৮ সালের নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সে সময় নির্বাচনী এলাকায় আসলে তাকে ও তার নেতাকর্মীদের বাড়িঘর ঘেরাও করে রাখা হতো, ঘর থেকে বের হতে দেওয়া হতো না। এগুলোই ছিল শেখ হাসিনা আমলের প্রহসনমূলক নির্বাচনের নমুনা।

তার নির্বাচনী এলাকায় সফরে এসে ১৩ সেপ্টেম্বর (রবিবার) তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরে স্পিকার বলেন, তারা রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করেছে। বিদেশ থেকে আসা সব সহায়তা চুরি করে বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করে বিদেশে পাচার করেছে। বর্তমানে তাদের দোসররা জেলে থাকলেও এখনো জনগণের কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া পুরোপুরি দৃশ্যমান হয়নি। অথচ গণতান্ত্রিক দেশগুলোতে জনগণের চাওয়া অনুযায়ী অন্যায় ও অবিচারের বিচার দ্রুত সম্পন্ন হয়।
নিজের ব্যস্ততা ও এলাকার উন্নয়নের স্মৃতিচারণ করে মেজর হাফিজ বলেন, স্পিকারের দায়িত্ব পাওয়ার পর সাংবিধানিক নানা কাজে দেশের বাইরে ও ঢাকায় ব্যস্ত থাকতে হয়। যে কারণে আগের মতো নিয়মিত নির্বাচনী এলাকায় আসা হয় না। তবে তিন মাস আগে এলেও তিনি সবসময় লালমোহন ও তজুমদ্দিনের মানুষের খোঁজখবর রাখেন।
তজুমদ্দিনের উন্নয়নের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, একসময় তজুমদ্দিন একটি অবহেলিত জনপদ ছিল। কুঞ্জের হাট পর্যন্ত রাস্তাটি কাঁচা থাকায় বর্ষাকালে প্রচণ্ড কাদা ও দুর্ভোগ পোহাতে হতো। ১৯৯৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া তজুমদ্দিনে এলে তার কাছে প্রধান দাবি ছিল এই রাস্তাটি পাকাকরণের। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনগণের সেই দাবি দ্রুত বাস্তবায়ন করে রাস্তাটি পাকা করে দিয়েছিলেন।
তজুমদ্দিনে পৌরসভার করেন তার চেষ্টা থাকবে বলে জানান তিনি।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাকসুদর রহমান, ভোলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিয়াস উদ্দিন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক শরিফ সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/13/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BF-%E0%A7%A7%E0%A7%AB%E0%A7%A9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০