দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

৪৮

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজি আকতার।

সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপির সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় কুমিল্লার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক উঠে আসে।

সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, চলমান প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া, সরকারি সহায়তা ও বিভিন্ন কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

সভায় জনসাধারণের হয়রানি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, প্রশাসনিক কর্মকাণ্ডে জবাবদিহিতা বাড়ানো এবং জেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া কুমিল্লার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ২আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া,৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী,১১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,৭আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন,৪আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ,৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন,কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া,কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা
উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বাড়ী আবু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, র‍্যাব ১১ সিপিসি ২- এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম,কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ সহ কুমিল্লা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/14/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০