মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পুলিশ অভিযান চালিয়ে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা সড়কের ঘাটকান্দা এলাকায় শামীম মোড়লের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেন।
আটককৃতরা হলেন, কাশেম নগর গ্রামের
মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে নাহিদ খান (২৪) এবং সামাদ মোড়লের ছেলে শামীম মোড়ল (২৬)।
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। এছাড়াও আটকৃতদের আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। এছাড়াও তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন