দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচন সামনে রেখে নিয়ামতিতে গণসংযোগে ব্যস্ত বিএনপি নেতা সোহেল সিকদার

১৫৩

বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও জনসংযোগ করছেন তিনি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে মাঠে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে সোহেল সিকদার তৃণমূলে পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি দলীয় আদর্শে অটুট থেকে কাজ করে আসছেন বলে জানান তারা।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির কঠিন সময়ে অনেকেই যখন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন, তখন সোহেল সিকদার নিয়ামতি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি করেন দলীয় নেতারা।
দলের প্রতি আনুগত্য, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার কারণে তাকে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দলীয় কার্যক্রমের পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে জানান তার সমর্থকরা।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল সিকদার একাধিকবার কারাবরণ করেছেন এবং বছরের পর বছর রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হয়েছেন।

নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে সোহেল সিকদার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন বলে তার অনুসারীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি কর্মী বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা হলে সোহেল সিকদারের মতো ত্যাগী নেতারা গুরুত্ব পাওয়ার যোগ্য। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা ভবিষ্যতে দলের কাজে আসবে বলেও তারা মনে করেন।

নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল সিকদার বলেন, বিএনপি আমার কাছে শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের অংশ। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কোনো পদ-পদবির প্রত্যাশা নয়, দলের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। এলাকার মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। যতদিন বেঁচে আছি, মানুষের কল্যাণে কাজ করে যাব।

তিনি আরও বলেন, নিয়ামতি ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চাই।

এদিকে, তৃণমূল বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করে মাঠে ছিলেন, ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোহেল সিকদার দলীয় বিবেচনায় মূল্যায়ন পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/16/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০