দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিনহাজুল ইসলাম সুজন ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত! 

৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (বাকেরগঞ্জ উপজেলা শাখা)-এর সম্মানিত সদস্য মিনহাজুল ইসলাম সুজনকে ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনোনীত করায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

দায়িত্বশীল পদে নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, মিনহাজুল ইসলাম সুজন দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভরপাশা ইউনিয়নে বিএনপি ও যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের লক্ষ্য, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান।

তিনি আরও বলেন, “আমি সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করতে চাই। বিএনপি পরিবারে তরুণ প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। মেধাবী ও যোগ্য যুবকদের রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবো। আমি আমৃত্যু বিএনপি পরিবারের সঙ্গে থাকতে চাই এবং দলের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”

ভরপাশা ইউনিয়নে রাজনৈতিক পরিবেশকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “চাঁদাবাজি ও মাদকমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবো। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।”

মিনহাজুল ইসলাম সুজনের নতুন দায়িত্বকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা তার সফলতা কামনা করে দলের সাংগঠনিক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/17/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০