দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

৫৪

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে শহরের শহীদি মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। মিছিলের আগে শহীদি মসজিদ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দেশের সাধারণ মানুষের ওপর পড়ে। তেলের দাম বাড়লে প্রথমেই পরিবহন খাতে ব্যয় বেড়ে যায়। একই সঙ্গে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে খরচ বাড়ে। এর ধারাবাহিক প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ফলে বাড়তে থাকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়।

তারা বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নানা ধরনের অর্থনৈতিক চাপে রয়েছে। এর মধ্যে দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সেই চাপ আরও বেড়ে যায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া ও পণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

বক্তারা আরও বলেন, জনগণের স্বার্থ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করে বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থে জ্বালানি তেলের দাম কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের শহীদি মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। পরে মিছিলটি বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুলমাল সম্পাদক এমএইচ লোকমান, মাওলানা একেএম ছানাউল্লাহ প্রমুখ।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/22/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9C/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০