মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত হাজার ২৯০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২ অক্টোবর) কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে শ্যামল ছায়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের আরিছ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর উটাথিয়াকান্দী গ্রামের আনিছ মিয়ার স্ত্রী মোছা. হামিদা বেগম (৩৮)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম ও মোছা. হামিদা বেগমকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন