বাকেরগঞ্জ প্রতিনিধি
মানবসেবায় অসামান্য অবদান ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মানবিক কল্যান সংস্থার পক্ষ থেকে মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক পেলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ও বরিশাল বুলেটিনের বাকেরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম মনির।
বুধবার সন্ধ্যা ৭ টায় বরিশাল দি রিভারভিউ রেস্তোরায় পরানের বরিশালের আজীবন সদস্য সম্মাননা প্রদান, আলোচনা সভা, মাটির গান ও নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সন্মানিত উদ্বোধক জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এবং পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নওরোজ হীরা সহ আগত গন্যমান্য অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরন, বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান অহিদ, বরিশাল প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক কে এম শফিকুর রহমান, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলাল মিয়া, শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকার, বরিশাল আঞ্চলিক শ্রেম অধিদপ্তরের উপ- পরিচালক মনিরুজ্জামান, বেঙ্গল বিস্কুট লিঃ ব্যপস্থাপক আব্দুর রহমান, জনতা কর্পোরেচনের ম্যানেজার অপারেশন আতিকুল ইসলাম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশু, পরানের বরিশালর উপদেষ্টা আবুল হাসান রুপক, পরানের বরিশাল সংস্থার পরিচালক মিসেস আসমা আক্তার শিলা, নূর এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল হাওলাদার সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক অতিথিরা।
আয়জোক কতৃপক্ষ জানান সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের হয়ে অসংখ্য কাজ করার প্রত্যাক্ষ অবদানের স্বীকৃতিস্বরূপ পরানের বরিশাল মানবিক সংস্থার পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, অসহায় মানুষের কথা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আসছেন। সম্মাননা পাওয়ার পর সাংবাদিক জাহিদুল ইসলাম মনির বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক জাহিদুল ইসলাম মনির মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বিচিত্রময় জনগোষ্ঠী (তৃতীয় লিঙ্গ) গৃহকর্মী, যাযাবর বেদে, পথশিশু ও অসহায় জনগোষ্ঠীর জন্য মানবিক কাজে ভূমিকা পালন করে আসা পরানের বরিশাল সংস্থার এ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর উপস্থাপনার দায়িত্ব পালন করেন সংস্থার সাধারণ সম্পাদক সুমন ও সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ সভাপতিত্ব করেন পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক এস এম নওরোজ হিরা।
মন্তব্য করুন