দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা

৫৩

সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সৈকতে দেখা মিলেছে বিরল প্রাকৃতিক সৌন্দর্যের। ভোরের আলো ফুটতেই সৈকতের বালুচরে ছড়িয়ে পড়ছে অজস্র সাদা ঝিনুক। দূর থেকে দেখলে মনে হচ্ছে, সাগরের তীরে বিছিয়ে দেওয়া হয়েছে সাদা ঝিনুকের বিশাল গালিচা। প্রকৃতির এমন অনন্য সাজ দেখতে কুয়াকাটায় আসা পর্যটকদের ভিড় বাড়ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সৈকতের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সামুদ্রিক ঝিনুক ও শামুক। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে  লেমফ্রুবন দোলনা পয়েন্ট পর্যন্ত সৈকতের বিস্তীর্ণ এলাকায় সাদা।
স্থানীয় জেলে মতি মিয়া বলেন,ছোটবেলায় সৈকতে হাজার হাজার ঝিনুক ভেসে আসতে দেখেছি। মাঝখানে অনেক বছর ঝিনুকের তেমন দেখা ছিল না। গত বছর থেকে আবার ঝিনুক দেখা যাচ্ছে। এটি সত্যিই আনন্দের খবর। পর্যটকদের আনন্দেও নতুন মাত্রা যোগ হয়েছে।’

ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক দম্পতি শিহাব ও সামিমা বলেন, এমন সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। চারপাশে সাদা ঝিনুক দেখে মনে হচ্ছে, যেন রূপকথার কোনো সমুদ্রসৈকতে এসেছি। এই সৌন্দর্য যদি দীর্ঘদিন থাকে,তাহলে কুয়াকাটায় পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন,সৈকতে ঝিনুকের এমন প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের জন্য নতুন আকর্ষণে পরিণত হয়েছে। এটিকে পর্যটন প্যাকেজের সঙ্গে যুক্ত করা গেলে স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে যাতে কেউ ঝিনুক সংগ্রহ করে নিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিউর রহমান বলেন,এমন অপরূপ দৃশ্য অনেক বছর ধরে দেখা যায়নি। সৈকতের এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পর্যটনশিল্প রক্ষায় আমরা কাজ করছি। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায়ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।
প্রকৃতির স্বাভাবিক নিয়মে জোয়ার-ভাটার সঙ্গে সৈকতে ঝিনুকের এমন উপস্থিতি কুয়াকাটার পর্যটনে নতুন আকর্ষণ তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ ও সচেতনতা থাকলে ঝিনুকের এই প্রাকৃতিক সৌন্দর্য কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/22/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০