দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ

৫৩

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক বাবু সুশীল বড়াল তার প্রতিষ্ঠান মেসার্স বড়াল ট্রেডার্সের নামে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন।
অন্যদিকে একই ডিলারশিপের জন্য হাওলাদার এন্টারপ্রাইজের নামে আবেদন করেছেন হারতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার সার ডিলার হওয়ার আবেদনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তি সরকারি ব্যবস্থাপনার আওতাধীন সার ডিলারশিপের জন্য আবেদন করার সুযোগ পেলেন কীভাবে এবং তার আবেদন কীভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর রাজনৈতিক পরিচয়সহ প্রযোজ্য সরকারি নীতিমালা যাচাই করা প্রয়োজন। তিনি সুশীল বড়ালের আবেদনসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
এদিকে একই ডিলারশিপে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ছাত্রদল নেতার প্রতিষ্ঠানের আবেদনকে ঘিরে হারতা ইউনিয়নে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে বাবু সুশীল বড়ালকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস বলেন, “হারতা ইউনিয়ন থেকে দুটি আবেদন পড়েছে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/23/%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০