আগৈলঝাড়া প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুতুরপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ৫০ কেজি ওজনের এক বস্তা ডিএপি সারের মূল্য ১ হাজার ৫০ টাকা। তবে কুতুরপুর বাজারে ওই সার ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে মেসার্স মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, প্রতি বস্তা ডিএপি সার ৩০০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এছাড়া কুতুরপুর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে অধিক মুনাফ।
মন্তব্য করুন