দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় আলোচিত সানি হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

৫৫

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচিত সানি হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে পৌর সদর বাজার প্রদক্ষিণ করে পাকুন্দিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে থানার সামনে সানি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে বিক্ষোভকারীরা চলে যায়।

এর আগে পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

এ সময় নিহত সানির স্ত্রী সুমাইয়া আক্তার, তার দুই শিশুসন্তান তালহা ও তারিফ, নিহতের মামাতো ভাই জসীম উদ্দিন আপেল, চাচা নুরুল ইসলাম, আব্দুল আওয়াল, মাতা পারভীন আক্তারসহ স্থানীয় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত সানির স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, তার স্বামীকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের মফিজুল, নজরুল, আজিজুল এবং মকবুলসহ কয়েকজন মিলে সুপরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করে।

পুলিশ প্রথমে এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করলেও মাত্র একজন আসামি ছাড়া বাকি তিন আসামি জামিনে বের হয়ে যায়। আসামিরা জামিনে বের হয়ে নিহতের পরিবারের সদস্যদের হুমকি-ধমকি ও নিহতের ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে যাচ্ছে।

তিনি লিখিত অভিযোগে আরও বলেন, আসামিরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ৩০ লাখ টাকায় জমি বিক্রি করে হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে; যার বাস্তব প্রমাণ লক্ষ্য করা যাচ্ছে। মাত্র কয়েক দিনের মাথায় চার আসামির জামিন এবং ১ নম্বর আসামির পরিকল্পিত জবানবন্দিতে আমার মৃত স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে ধর্ষণের হুমকির মতো মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সিসিটিভিতে একাধিক ব্যক্তির জড়িত থাকার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মাত্র একজন আসামির নামে চার্জশিট দেওয়ার মতো নীল নকশা আঁকছে পুলিশ।

উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে গত ২৩ এপ্রিল দিবাগত রাত ৮টার দিকে উপজেলার হিজলিয়া গ্রামের সানি (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামের কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করলেও তিনজন আসামি ইতোমধ্যে জামিনে বের হয়ে যায়।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, জামিনে বের হয়ে বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি আমি জানতে পেরে জামিন বাতিলের জন্য একটি লিখিত আবেদন দেওয়ার পরামর্শ দিয়েছি বাদীকে।

তাছাড়াও মামলার তদন্ত কাজ এখনো শেষ হয়নি। সঠিক তদন্ত শেষে আমরা চার্জশিট জমা দেব। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমরা তার স্থলে অন্য কাউকে দায়িত্ব দেব।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/26/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC-16/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০