দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা অর্থদন্ড

৪৮

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

আদালতের বিচারিক কার্যক্রমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ফখরুল ইসলামের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচার আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে এ বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার।

আদালতের বিচারিক কার্যক্রমে মারিয়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম এম খান ফুডসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকার এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকেই আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এদিকে বিচারিক কার্যক্রমের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হয়।

সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরা, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় পাওয়া অসংগতিগুলো দূর করার জন্য সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

অভিযান ও বিচারিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, কিশোরগঞ্জ র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের পৃথক চৌকস দল দায়িত্ব পালন করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/26/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০