দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজন অভিযুক্তের বাড়িতে আগুন দিল জনতা

৪১

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে ৬ বছরের এক কন্যা শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পার্শ্ববর্তী একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাক্কাধাক্কি ও হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুসলিমা ওই গ্রামের ইসলাম শেখের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলের দিকে মুসলিমা ও অপর এক শিশু পাশের বাড়ির একটি পানবরজের পাশেখেলতে যায়। সন্ধ্যার পর মুসলিমাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানবরজের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির নিথর দেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পার্শ্ববর্তী জাহাঙ্গীর নামে সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মুসলিমা নামে ৬ বছরের একটি শিশুকে গলা কেটে হত্যা করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/27/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

১

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

২

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৩

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৪

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৭

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

৮

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

৯

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১০

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১১

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১২

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৭

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

১৮

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

১৯

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারি খাল

২০