দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

৪৯

মুক্তাদির আল সেলিম স্টাফ রিপোর্টার

সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সীমান্তে বা অভ্যন্তরীণ অভিযানে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরীহ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সতর্কতার সাথে নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় জৈন্তাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। উপজেলার যেকোনো সমস্যা নিরসনে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি সরকারি নির্দেশনা মেনে দেশপ্রেমের চেতনায় সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া জনদুর্ভোগ লাঘবে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কাজ দ্রুতই শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

এছাড়া রাজনৈতিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১৭ পরগনার সভাপতি আবুল মোল্লা আবুল চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমদ এবং সাংবাদিক বিলালুর রহমান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/29/%E0%A6%9C%E0%A7%88%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০