দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

৪৪

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার চরটেকী এলাকায় ব্রহ্মপুত্র নদে জাঁকজমকপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় নৌকাবাইচ উপভোগ করতে নদের দুই পাড়ে হাজার হাজার উৎসুক জনতার ঢল নামে।

উপজেলার চরটেকী ‘মিনি কক্সবাজার’ এলাকাবাসীর উদ্যোগে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুসজ্জিত ৮টি বাচাড়ি নৌকা অংশ নেয়। ঢোলের তাল ও বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো ব্রহ্মপুত্র নদ।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। আয়োজনের উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. কামাল উদ্দিন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান রিপন, আব্দুস ছাত্তার, এরফান উদ্দিন মাস্টার, এমদাদুল হক বুলু, এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, চরফরাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন ঠাকুর, উপজেলা বিএনপির সদস্য এখলাছ উদ্দিন, বাছির উদ্দিন বাচ্চু, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি প্রকৌশলী কুতুব উদ্দিন কিরণ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।

তিন ধাপে অনুষ্ঠিত হওয়া এ খেলায় প্রথম হয়েছে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার দুলাল চেয়ারম্যান, দ্বিতীয় হয়েছে একই এলাকার হাবীবুর রহমান, তৃতীয় স্থান অর্জন করেছে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া এলাকার ইসমাইল।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ছিল একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/01/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০