দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৩ অক্টোবর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্টে সাড়া, ৭২ ঘণ্টায় ৯০ হাজার টাকা, ঘর পাচ্ছেন বিধবা লায়লা

৪১

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

জরাজীর্ণ ঘরে বৃষ্টির পানি পড়ত। সামনে শীত, তাই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। এমন পরিস্থিতিতে অসহায় বিধবা লায়লা বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ‘ভয়েস অব পাকুন্দিয়া’র ক্রিয়েটর ও অ্যাডমিন এস এম রায়হান। সেই আহ্বানে সাড়া দিয়ে মাত্র ৭২ ঘণ্টায় দেশে-বিদেশে থাকা মানুষের কাছ থেকে অনুদান এসেছে ৯০ হাজার ১১৫ টাকা। এখন সেই অর্থে নির্মাণ করা হচ্ছে ৭০ বছর বয়সী লায়লার নতুন ঘর।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা লায়লা বেগম। তার স্বামী নেহাজ উদ্দিন মারা গেছেন প্রায় ১০ বছর আগে। একমাত্র ছেলে ফারুকও মারা গেছেন কয়েক মাস আগে। ছেলেকে হারিয়ে তিন নাতিকে নিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। থাকার ঘরটি ছিল জরাজীর্ণ। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত। এমনকি ভিজে যেত তার কোরআন শরিফও।

লায়লার দুরবস্থার কথা জানতে পেরে ঘর নির্মাণে সহযোগিতার উদ্যোগ নেন এস এম রায়হান। গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মানবিক আবেদন জানান তিনি। সেখানে লায়লার দুরবস্থার কথা তুলে ধরে ঘর নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন। তাঁর সেই আহ্বানে সাড়া দেন দেশে-বিদেশে থাকা অসংখ্য মানুষ। মাত্র ৭২ ঘণ্টায় জমা হয় ৯০ হাজার ১১৫ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয়দের উপস্থিতিতে ঘর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এস এম রায়হান বলেন, একদিন হঠাৎ লায়লার পাশের বাড়ির মাসুম ও প্রবাসে থাকা রাসেল আমাকে ফোন করে জানান, তাদের প্রতিবেশী লায়লা নামে এক বৃদ্ধা নারী রয়েছেন। তার স্বামী প্রায় ১০ বছর আগে মারা গেছেন। একমাত্র ছেলে ফারুকও কয়েক দিন আগে মারা গেছেন। বর্তমানে তার থাকার ঘরটি অত্যন্ত জরাজীর্ণ। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে। সামনে শীত আসছে, তখন ঘরের চারপাশ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে তার কষ্ট আরও বাড়বে। বিষয়টি জানার পর তাদের আশ্বস্ত করে বলেছিলাম, ঘরটি নির্মাণের জন্য চেষ্টা করব।

তিনি আরও বলেন, সামাজিক কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের বিড়ম্বনার শিকার হয়েছি। সে কারণে শুরুতে কিছুটা দ্বিধা ছিল। কিন্তু পরে যখন ঘরটির করুণ অবস্থা দেখলাম, তখন আর বসে থাকতে পারিনি। গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে সবার সহযোগিতা কামনা করি। এরপর দেশে-বিদেশে থাকা মানুষ ও এলাকাবাসী যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমি অভিভূত।

লায়লার দুরবস্থার বর্ণনা দিয়ে রায়হান বলেন, লায়লা একজন ধার্মিক নারী। তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত করেন এবং তাহাজ্জুদের নামাজ পড়েন। বৃষ্টির পানি পড়ার কারণে তার কোরআন শরিফও ভিজে যেত। এমন একজন অসহায় মানুষের জন্য একটি নিরাপদ ঘর তৈরি করে দিতে পারা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।

অনুদানের অর্থের হিসাব প্রকাশের বিষয়ে তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা ঘরটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। মাত্র ৭২ ঘণ্টায় আমাদের কাছে ৯০ হাজার ১১৫ টাকা সহযোগিতা এসেছে। ঘর ও শৌচাগার নির্মাণকাজ সম্পন্ন করে লায়লার হাতে বুঝিয়ে দেওয়ার পর কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, তার বিস্তারিত হিসাব সবার সামনে তুলে ধরব। যাঁরা অর্থ ও সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ যেন তাদের এই সহযোগিতার উত্তম প্রতিদান দেন।

লায়লা বেগম বলেন, ঘরের মধ্যে খুবই কষ্ট। আমার কোরআন শরিফ ভিজে থাকত। আমি কোরআন শরিফ বুকে নিয়ে ঘুমাতাম। সকালে নামাজ পড়ে কোরআন পড়ি, আবার রাত ১২টার দিকেও পড়ি। আমার ঘরের যে এত কষ্ট, তা বলার মতো নয়।

নতুন ঘর নির্মাণের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমার জন্য এমন একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ হঠাৎ আমার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। এখন ঘর হচ্ছে, এতে আমি খুব খুশি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

যারা ঘর নির্মাণে সহযোগিতা করছেন, তাদের জন্য দোয়া করার কথা জানিয়ে লায়লা বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইব। যারা এই ঘরের কাজে শরিক হয়েছেন, তাদের সবার জন্য দোয়া করব।

লায়লার প্রতিবেশী আসাদ বলেন, লায়লার স্বামী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। তার একমাত্র ছেলেও মারা গেছেন। বর্তমানে তিনি খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। থাকার ঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত। তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এই ঘরটিই তার একমাত্র সম্বল। আমরা প্রতিবেশীরা মাঝেমধ্যে তাঁকে বিভিন্ন কাজে সহযোগিতা করার চেষ্টা করি। তবে তার জন্য একটি ভালো ঘর তৈরি করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। রায়হানসহ যাঁরা এগিয়ে এসে তাঁর ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ জিয়াউদ্দিন টিটু বলেন, শুক্রবার এমন একটি মহৎ কাজে অংশ নিতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রায় ৭০ বছর বয়সী একজন বিধবা নারীকে একটি সুন্দর ঘর উপহার দিতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা জেনেছি, তিনি অত্যন্ত ধার্মিক এবং নিয়মিত ইবাদত-বন্দেগি ও কোরআন তিলাওয়াত করেন। আগে তিনি একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। সেখানে বৃষ্টি হলে পানি পড়ত, ফলে তাঁর স্বাভাবিক জীবনযাপন ও ইবাদত-বন্দেগি করাও কষ্টকর ছিল। নতুন ঘরটি পাওয়ায় তিনি আরও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন বলে আশা করছি।

মো. জহিরুল ইসলাম ভাবন বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণ করা শুধু সরকারের একার পক্ষে সব সময় সম্ভব নয়। বিশেষ করে সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। সরকারের পাশাপাশি আমাদের মতো সাধারণ ও সামর্থ্যবান মানুষেরও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমি ব্যক্তিগতভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/23/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a7%ad%e0%a7%a8-%e0%a6%98%e0%a6%a3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০