মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি, ইভটিজিং ও যানজট নিরসনে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর ভূমিকা নেওয়ার বিষয়ে মতামত প্রদান করেন বক্তারা।
সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বিগত মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়। পরে বিগত এক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে স্বাগত বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন (পিপিএম)।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবেদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মানান, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ মানিক, হেফাজতে ইসলাম পাকুন্দিয়া উপজেলা শাখার আমীর মাওলানা রশীদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনী প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরপ্রধান, শিক্ষক, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন