দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ নভেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সফল যুব সংগঠনকে সম্মাননা প্রদান

২৮

স্টাফ রিপোর্টার:মুক্তাদির আল সেলিম

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল যুব সংগঠন ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জৈন্তাপুরে সাড়ে পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, এ উপজেলার যুবকেরা অত্যন্ত কর্মঠ, দক্ষ এবং উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী। তাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, সুযোগ ও সহযোগিতা।
তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজ নিজ দপ্তরের উন্নয়ন মূলক কর্মসূচিতে স্থানীয় যুবকদের সম্পৃক্ত করতে হবে। এতে যুবসমাজ সরকারি কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
যুবকদের উদ্দেশে তিনি বলেন, অলস সময় পার না করে পরিশ্রম, সৃজনশীলতা ও সমাজ গঠন মূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। যেকোনো সহযোগিতার প্রয়োজনে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি যুবকদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ,জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সুহেল আহমদ ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল মামুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ সময় যুব সংগঠকদের মধ্যে বক্তব্য দেন শামীম আহমেদ ও ফারুক আহমেদ। সফল আত্মকর্মী সালমান শাহ ও সাইফুর রহমান এবং সফল খামারি মোহাম্মদ শামসুদ্দিন তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে সফল যুব সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মীদের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/11/01/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

১

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

২

মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন

৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৫

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেফতার

৬

পাইকগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণে

৭

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সফল যুব সংগঠনকে সম্মাননা প্রদান

৮

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ

৯

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, পথচারী নিহত

১০

আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন: চিফ হুইপ

১১

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া, চাকরি গেলো এএসপির

১২

পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

১৩

বাকেরগঞ্জে ডাইসু মালিক শ্রমিক কল্যাণ সমিতির কমিটি গঠন

১৪

পাকুন্দিয়ায় ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

মানিকগঞ্জে সাটুরিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী— আফরোজা খান রিতা

১৬

তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে

১৭

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেমিনার

১৮

বাকেরগঞ্জে ‘ফাটাকেষ্ট’ ভূমিকায় ইউএনও-এসি ল্যান্ড, ওসির ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৯

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

২০