মানছুর রহমান জাহিদ, পাইকগাছা
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান,
মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা এ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান মিজান,
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানি, জামায়াত নেতা আলহাজ্ব মো. মুশরাফুল আলম, মো. সফিয়ার রহমান শিবির নেতা তামিম রায়হান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
মন্তব্য করুন