কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনধি:
৮ জুলাই ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের

৬৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ঠিকাদারের প্রতিনিধি।এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ঠিকাদারের পক্ষে মো. ইয়াসিন হোসেন মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাইফা সরকার মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সড়কে পিচ ঢালাইয়ের সময় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলসহ অজ্ঞাত ৪-৫ জন ঠিকাদারের প্রতিনিধি ইয়াছিন শেখের কাছে দেড় লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে সড়কের কার্পেটিং উঠিয়ে ফেলা হয়।

তবে স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিভিন্ন কারিগরি অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে প্রায় তিন ফুট করে মাটির শোল্ডার নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে তা করা হয়নি। এছাড়া এজিংয়ের কাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইম কোট ও ট্যাক কোট যথাযথভাবে প্রয়োগ না করায় এবং বিটুমিনাস কার্পেটিংয়ে মান বজায় না রাখায় কাজ শেষ হওয়ার দুই-তিন দিনের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে। এমনকি হাতের স্পর্শেও পিচ উঠে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে গত ৬ জুলাই আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের দাবি, সংবাদ প্রকাশের আগেই ঠিকাদার ইয়াছিন শেখ মোবাইল ফোনে তাকে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন এবং প্রকাশ করলে চাঁদাবাজির মামলায় জড়ানোর হুমকি দেন। পরবর্তীতে সংবাদ প্রকাশের পরই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয় থেকে জনমত ভিন্নদিকে নেওয়ার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।

গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে।

আমরা প্রতিটি সাংবাদিকের বিরুদ্ধে হওয়ার মামলার ন্যায় বিচার আশা করি। এছাড়াও কোন সাংবাদিক যেন প্রতিপক্ষের করা মামলায় হয়রানী ও ক্ষতি গ্রস্থ না হয় আদালত কাছে সেই দাবি জানাই।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালী বলেন, আমি নিজেও ওই সড়কের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করেছি এবং সংবাদ প্রকাশ করেছি। সাংবাদিকরা সেখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। পিচ ঢালাইয়ের সময় মনিরুজ্জামান শেখ জুয়েল ঘটনাস্থলেই ছিলেন না। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা করা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।

কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি সুধান্য ঘরামী বলেন, ঠিকাদার ইয়াছিন শেখের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নতুন নয়। তার কাজে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও একাধিকবার কাজের স্থান পরিদর্শন করে অনিয়মের বিষয়টি দেখেছেন।

সড়কটির পার্শ্ববর্তী বাসিন্দা ওয়ার্ড বিএনপির সিনিয়ন সহ-সভাপতি গিয়াস উদ্দিন বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানাই। শুরু থেকেই ঠিকাদার এই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম করে আসছে। এলাকাবাসী অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে চাদাঁবাজী মামলা দেওয়ার ভয়ভীতি দেখান। আমরা এলাকাবাসী এই সড়ক নির্মাণে অনিয়ম দেখে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। যেখানে এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার কথা সেখানে ঠিকাদার ঘটনার মোড় ঘোরাতে একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি দেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।এব্যপারে মামলার বাদী ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড এর প্রতিনিধি মোঃ ইয়াছিন হোসেনের কাছে তার মুঠোফোনে কল করে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার বিষয় জানতে চাইলে। তিনি বলেন মামলার কথা যখন শুনেছেন তখন আমার কাছে জিজ্ঞেস করছেন কেন।সামনাসামনি আসেন কথা বলবো।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন ইয়াছিন হোসেন।

 

জেকে২৪/আরাফাত

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/08/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০