জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সিলেটের জৈন্তাপুরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর’-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি ফরহাদুজ্জামান ফাহাদ-এর সভাপতিত্বে এবং মো. ইসলাম উদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি সাঈদ আহমেদ জৈন্তাপুরী।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হেলালী, হাফিজ ফাহাদ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুস শুক্কুর, শ্রমিকনেতা হরহুনা, রিকশাচালক সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা শাব্বির আহমেদ, এনাম আহমেদ, এনায়েত উল্লাহ সবুজ, মোখলেছুর রহমান, রেজোয়ান আহমেদ রিমাল, রুবেল আহমেদ, মাওলানা আল হেলাল, মো. জসিম উদ্দিন এবং আসাদুজ্জামান।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অভিযান, জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জৈন্তাপুরকে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তারা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত ভাবে চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
মন্তব্য করুন