দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নগদ অর্থ ও ক্রেস্ট পেল ৩০৯ জন শিক্ষার্থী

৫৭

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে ২০২৫ শিক্ষাবর্ষের ৩০৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার ১৮ জুলাই পাকুন্দিয়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ও সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আব্দুল আহাদ বাচ্চু।

চামরাইদ আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রকিবুল আলম ছোটন ও মো. আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ৩০৯ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ১০২ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ২০৭ জন শিক্ষার্থীকে ৭০০ টাকা করে প্রদান করা হয়। এ বৃত্তি পরীক্ষায় ২৫টি স্কুলের মোট ১ হাজার ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/18/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০