দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২০ জুলাই ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ফাইনালে উঠলেও মহিষ জবাই হলো না সিরাজগঞ্জে, সাড়াশব্দ নেই ফোন নম্বর বন্দ

৪৯

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনা পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছিলেন ভক্তরা। এই আলোচনার মধ্যেই তারা ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানো হবে। সেই ঘোষণার প্রায় একমাস পর আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই। কিন্তু সেই গ্রামে হয়নি মহিষ জবাই।

এর আগে গত ১৭ জুন উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামের সমর্থকরা আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন।

এদিকে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। মূলত রাতে ফাইনাল খেলা শুরুর আগেই মহিষ জবাই করে খাওয়ানোর কথা ছিলো।

কিন্তু রোববার বিকেলে ঠাঁকুরঝিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মহিষ জবাইয়ের কোনো রেশ মাত্র নেই গ্রামটিতে। আঞ্চলিক একটি সড়কের কালভার্টের ওপর কয়েকটি সাউন্ড বক্স বাজানো হচ্ছে।

এই পরিস্থিতিতে মহিষ জবাইয়ের ঘোষণা দেওয়া আর্জেন্টিনার সেই ভক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি আলোচনায় আসার পর মূলত ওই গ্রামের ‘প্রবাসী ভাইয়েরা’ আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সফল হওয়া যায়নি। এতে মহিষ কেনার টাকা যোগাড় করা সম্ভব হয়নি।

 

মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেওয়া আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একজন নয়ন আলী। তিনি জানান, এবারের বিশ্বকাপ খেলা শুরুর পর থেকে আমাদের গ্রামের প্রবাসী আর্জেন্টিনা সমর্থক ভাইদের সহযোগিতায় সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনার পতাকাসহ মাঝে মধ্যে আর্জেন্টিনার খেলা শেষে ভূড়িভোজ করা হতো। প্রবাসী ভাইয়েরা মূলত আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর থেকে তাদের সঙ্গে অনেকবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফোন ও ম্যাসেজ দিয়েও কারও সাড়া পাওয়া যায়নি। যার ফলে মহিষ কেনা হয়নি। তবে গ্রামের আর্জেন্টিনা ভক্তদের মধ্যে ছাত্ররা সাউন্ড বক্স ও রাতে হালকা খাবারের আয়োজন করেছে।

এদিকে ঠাঁকুরঝিপাড়া গ্রামের ব্রাজিল সমর্থক আশরাফুল সরকার বলেন, আমরা প্রথমে বলেছিলাম ব্রাজিল ফাইনালে উঠলে গরু জবাই করে খাওয়ানো হবে। আমাদের দেখাদেখি ভাইরাল হওয়ার জন্য আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা। আর ব্রাজিল ফাইনালে উঠলে আমাদের ঘোষণা অনুযায়ী অবশ্যই গরু জবাই করে খাওয়ানো হতো

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/20/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%b2%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০