নওগাঁ প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ: ‘হেল্পিং হ্যান্ড’ হিসেবে রাখার কথা বললেন কর্মকর্তা

২৪

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে সরকারি কোনো নিয়োগ ছাড়াই এক বহিরাগত যুবকের নিয়মিত দাপ্তরিক কাজ করার ঘটনা প্রকাশ্যে এসেছে। সাংবাদিকদের উপস্থিতিতে ওই যুবককে সরকারি অফিসের ল্যাপটপে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন দাপ্তরিক কাজ করতে দেখা যায়। পরে তিনি নিজেই স্বীকার করেন যে, তিনি সরকারি কোনো নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন। একই সঙ্গে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা জানান, অফিসের কাজের সহযোগিতার জন্য তিনি ওই যুবককে “হেল্পিং হ্যান্ড” হিসেবে কাজ করে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকরা বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে গেলে কর্মকর্তার কক্ষে রোহান নামে এক যুবককে সরকারি ল্যাপটপ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের সামনেই তিনি অফিসের কম্পিউটারে হোল্ডিং ট্যাক্সসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্যের কাজ করছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহান জানান, তিনি সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী নন এবং তার নামে কোনো সরকারি নিয়োগও নেই। এরপরও তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে এসে বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছেন বলে স্বীকার করেন।

পরে অফিস কক্ষের বাইরে থেকে কক্ষে আসেন বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও বলেন, রোহান আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। অফিসের কাজের সহযোগিতার জন্য তাকে রেখেছি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি নিয়োগ ছাড়া কোনো ব্যক্তি কীভাবে নিয়মিত সরকারি অফিসে অবস্থান করেন, সরকারি ল্যাপটপ ব্যবহার করেন এবং দাপ্তরিক কাজে অংশ নেন—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ভূমি অফিসের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে নাগরিকদের জমি, খতিয়ান, নামজারি, হোল্ডিং ট্যাক্সসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এমন একটি প্রতিষ্ঠানে অননুমোদিত ব্যক্তির দাপ্তরিক কাজে সম্পৃক্ততা তথ্যের নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলেছে।

ঘটনার বিষয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন,বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

এ ঘটনায় স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং সরকারি বিধি-বিধানের পরিপন্থী কোনো কার্যক্রম সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সরকারি অফিসে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ ও দাপ্তরিক কাজে সম্পৃক্ততার বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/22/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০