দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৭ জুলাই ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

৫৭

মোঃ সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি

গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকার সম্ভাব্য সব উপায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৭ জুলাই) রংপুরের তারাগঞ্জে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো মূলত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ।

এর আগে আরডিএ পরিদর্শনের শুরুতে স্থানীয় সরকার মন্ত্রী একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে বনায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। এরপর মন্ত্রী তারাগঞ্জের আরডিএ’র চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রায়োগিক খামার ও গবেষণা প্রকল্পগুলো সরেজমিনে ঘুরে দেখেন এবং একাডেমির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে তারাগঞ্জের স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু। সফরসঙ্গী হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং তারাগঞ্জ উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে আরডিএ কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আরও আন্তরিকতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/27/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০