নওগাঁ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

৪৬

নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ ও সিলগালা করে দেওয়া একটি ইটভাটা ফের চালুর প্রস্তুতির অভিযোগ উঠেছে। গত মার্চে ওই ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় এক শিক্ষক নিহত হওয়ার পর স্থানীয়দের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় ইটভাটাটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর প্রায় পাঁচ মাস পর নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে ইট তৈরির জন্য চুলা সাজানোর কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বলে অভিযোগ থাকা (বিবিসি ব্রিকস) নামের ইটভাটায় ইট তৈরির প্রস্তুতি চলছে। সেখানে চুলা সাজানোর কাজ করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বেলা ১১টার দিকে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নিহত হন। তিনি কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, সেদিন রিমন হোসেন মোটরসাইকেলে করে প্রাইভেট পড়াতে আড়চা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটায় গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকুতে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে ইটভাটা বন্ধের দাবি জানান। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাটি বন্ধের আশ্বাস দেওয়া হলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যান।

পরে প্রশাসনের উদ্যোগে ইটভাটার কার্যক্রম বন্ধ ও চুল্লি ভেঙে দেওয়া হয় এবং ইটভাটাটি সিলগালা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জরিপে নওগাঁ জেলায় মোট ১৫০টি সচল ইটভাটার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১২৫টি ইটভাটার কোনো ছাড়পত্র নেই বলে জানা গেছে।

বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদকে একাধিকবার কল করার পর পরিবেশের ছাড়পত্র নেই জানিয়ে ফোন কল কেটে দেন।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ কারণে এর চুল্লি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। ইটভাটাটি পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ শুনেছি। বিষয়টি তদন্ত করে আবারও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ইটভাটার কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ইটভাটাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে যাতে অবৈধভাবে এটি চালু করা না যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/28/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০