মোঃ মিজানুর রহমানকিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিনব্যাপী স্কাউটস ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২( কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দীন এমপি এ কথা বলেন।
মঙ্গলবার ২৮ জুলাই সকালে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউটস পাকুন্দিয়া উপজেলা শাখা এর আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার অর্ধশত শিক্ষক অংশ গ্রহন করেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক (কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা) গাজী খালেদ মাহমুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছর উদ্দিন আহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম।
স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করা সম্ভব।” তিনি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে স্কাউটিংয়ের মতো চরিত্রগঠনমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন কোর্স এ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোয়াজ্জুম হোসেন শাহীন, আব্দুল্লাহ আল মাসুম, মোঃ সাইফুদ্দিন এবং মোঃ নজরুল ইসলাম।
মন্তব্য করুন