দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৯ জুলাই ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, তদন্ত দাবি

৭১

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের ‘বাকেরগঞ্জ থানা ট্রাক শ্রমিক ইউনিয়ন’ পরিচয়দানকারী একটি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেছেন একাধিক ট্রাকচালক।

ভুক্তভোগী কয়েকজন ট্রাকচালক অভিযোগ করেন, সম্প্রতি গড়ে ওঠা ওই সংগঠনের পরিচয়ে কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন স্থানে ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে ২০০ টাকা করে আদায় করছেন। এছাড়া বাকেরগঞ্জের বিভিন্ন ট্রান্সপোর্ট থেকে পণ্যবোঝাই ট্রাক ছাড়ার সময়ও একইভাবে অর্থ নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।
তাদের অভিযোগ, অর্থ না দিলে বিভিন্নভাবে হয়রানি ও চাপের মুখে পড়তে হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের নেতা রাজা খান বলেন, “বাকেরগঞ্জে এ ধরনের কোনো সংগঠন রয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।”
বাকেরগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি খালেক হাওলাদার বলেন, “এ ধরনের একটি সংগঠনের নাম শুনেছি। তবে এটি কারা পরিচালনা করেন, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”
এদিকে স্থানীয়দের একাংশের দাবি, সংসদ সদস্য আবুল হোসেন খান এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বারবার উল্লেখ করে আসছেন। এমন অবস্থায় প্রকাশ্যে চাঁদা আদায়ের অভিযোগ উঠায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/29/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০