নওগাঁ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জমি নিয়ে বিরোধ: মায়ের পক্ষ নেওয়ায় চাচাতো ভাইকে পিটিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

৩১

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বয়োবৃদ্ধ নারী ও তার ভাতিজার ওপর হামলা, মারধর এবং গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় এক ব্যক্তির দাঁত ভেঙে যাওয়ার পাশাপাশি কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। গত ২৭ জুলাই এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত আবু রাইহান কবিরাজ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বাদী আবু রাইহান কবিরাজ (৫০) শহরের চকদেবপাড়া এলাকার বাসিন্দা। মামলায় আসামি করা হয়েছে করনেশনপাড়া এলাকার জুমাতুল এম ইসলাম (৩৫), চকবাড়ীয়া এলাকার মো. সিরাজুল ইসলাম (৫০) এবং চকদেবপাড়া এলাকার মো. মমিজুল ইসলাম কবিরাজকে (৬০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, কুমুরিয়া মৌজার একটি জমি নিয়ে জুমাতুল এম ইসলামের সঙ্গে তার মা বিলকিস আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতে একাধিক মামলা (১২ মিস/২৬ ও ৩৩/২৬) বিচারাধীন রয়েছে। মামলা চলাকালীন ঘটনার দিন জুমাতুল এম ইসলাম শতাধিক লোকজন নিয়ে ওই জমি দখলের উদ্দেশ্যে সেখানে যান। বিষয়টি জানতে পেরে তার মা বিলকিস আক্তার ও চাচাতো ভাই আবু রাইহান কবিরাজ সেখানে গিয়ে বাধা দেন। এ সময় জুমাতুল এম ইসলামসহ অন্যান্য আসামীরা তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও রড নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা আবু রাইহানকে লক্ষ্য করে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাত গুরুতর আহত হয়। পরে কিল-ঘুষি ও মারধরে তার মুখের ওপরের পাটির একটি দাঁত ভেঙে যায়। মাথার পাশে আঘাতের কারণে বাম কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়। একই সময় বিলকিস আক্তারকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং সঙ্গে থাকা অন্যদেরও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসা নেন তারা।

আহত আবু রাইহান কবিরাজ বলেন, “আমার চাচির অনুরোধে আমি ঘটনাস্থলে যাই। আমরা সেখানে পৌঁছানোর পরপরই ৮০ থেকে ১০০ জন আমাদের ঘিরে ধরে। কোনো কথা না বলেই তারা এসএস পাইপ, রড ও দেশীয় অস্ত্র দিয়ে আমাকে মারধর শুরু করে। আমার কানের ওপরের অংশে গুরুতর আঘাত লাগে, মুখের দাঁত ভেঙে যায়। পকেটে থাকা আইফোনটিও সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান এ সংক্রান্ত মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/30/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০