দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩১ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

৪৫

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম

সিলেটের জৈন্তাপুরে বিজিবির একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০.৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের তামাবিল-সিলেট মহাসড়কের সারিঘাট সরুফট এলাকার আব্দুল শহীদ স্টোরের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী বিজিবির ডাবল কেবিন পিকআপ (নং- সিলেট ঠ-১১-০০৩২)-এর সঙ্গে সারিঘাট থেকে দরবস্তগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের (Beacon Pharmaceuticals) মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় নিহতের স্বজনরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

বর্তমানে তামাবিল-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সহকর্মী, স্বজন ও স্থানীয়রা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/31/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%86%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০